ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

ই-সিগারেট নিষিদ্ধ করায় বাণিজ্য মন্ত্রণালয়কে অভিনন্দন জানালো বাটা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ ডিসেম্বর ২০২৪, ৯:২০ বিকাল

Link Copied!

ই-সিগারেট নিষিদ্ধ করায় বাণিজ্য মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) বিকেলে এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ নিষিদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তরুণ প্রজন্মকে নেশায় আসক্ত করতে ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টসের (ভ্যাপিং, ই-সিগারেট) প্রচার-প্রচারণা চালাচ্ছে তামাক কোম্পানি। এটিকে তামাকের বিকল্প বা তামাক ছাড়ার উপায় হিসেবে প্রচার করা হলেও বাস্তবে ই-সিগারেট নতুন ধরনের নেশা তৈরির মাধ্যম। স্কুল কলেজের কিশোর ও তরুণদের মধ্যে এই ক্ষতিকর পণ্যটির ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণে গ্রহণ করেছে নানাবিধ ইতিবাচক পদক্ষেপ যা সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় সংবিধান ও মহামান্য হাইকোর্ট এর নিদের্শনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে “আমদানি নিষিদ্ধ পণ্য” তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষ থেকে অভিনন্দন।

বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে তরুণদের সুরক্ষায় এ ধরনের পদক্ষেপ বিশ্বে বাংলাদেশের অবস্থাানকে আরো সুদৃঢ় করবে। তামাক বিরোধী জোট আরো মনে করে শুধুমাত্র একক কোন মন্ত্রণালয়ের প্রচেষ্টায় তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তামাক চাষ নিয়ন্ত্রণ, কর বৃদ্ধি, আইন বাস্তবায়ন প্রভৃতি বিষয়গুলোর সাথে কৃষি, অর্থ, স্বরাষ্ট্র ইত্যাদি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে। কাজেই তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা এবং তার সুষ্ঠ বাস্তবায়ন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিট-নট-বার্ণ বা ই-সিগারেট যে নামেই অবহিত করা হোক না কেন এ ধরনের পণ্যকে শরীরের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে। ইউএস সার্জন জেনারেল রিপোর্ট অনুযায়ী, ই-সিগারেট ব্যবহারে হার্ট এট্যার্ক, স্ট্রোক ও ফুসফুসের ক্ষতি হয়। বিশ্বের অনেক দেশ ই-সিগারেটের ব্যবহারের ভয়াবহতা উপলব্ধি করে ইতিমধ্যেই ৪২টি দেশ তাদের ই-সিগারেটকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং আরো ৫৬টি দেশ ই-সিগারেট ক্রয়-বিক্রয়ের উপর বাধ্যবাধকতা আরোপ করেছে। ভয়াবহতা উপলব্ধি করে ইতিমধ্যেই ৪২টি দেশ তাদের ই-সিগারেটকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং আরো ৫৬ টি দেশ ই-সিগারেট ক্রয়-বিক্রয়ের উপর বাধ্যবাধকতা আরোপ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip