ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ঢাকায় ডেল্টা লাইফ ইনসিওরেন্সের গণগ্রামীণ বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ডিসেম্বর ২০২৪, ৫:৫১ বিকাল

Link Copied!

ঢাকায় ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণগ্রামীণ বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) রাজধানীর পুরানা পল্টনে ডক্টরস টাওয়ারে কোম্পানীর গণ-গ্রামীণ বীমার ঢাকা জোন অপারেশন সেন্টার ১ ও ২ এর আওতাধীন উন্নয়ন কর্মীদের নিয়ে বর্ষ সমাপনী উপলক্ষে এ ‘উন্নয়ন সভা’র আয়োজন করা হয়।

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারুফুল হাসান (কায়সার) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস। তিনি অনুষ্ঠানে ২০২৪ সালের বর্ষ সমাপনীতে লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক, এসইভিপি আফরিন হক একচ্যুয়ারী  (এআইএএ) এবং ইভিপি (গ্রুপ ও স্বাস্থ্য বীমা) রাজীব কান্তি সাহা। এসময় তারাও ব্যবসা উন্নয়নে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

উন্নয়ন সভায় বীমা এজেন্ট ও ইউনিট ম্যানেজারগণ অংশগ্রহণ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত