ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

ভারতে পরিবেশগত দুটি বড় উদ্যোগের ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩২ বিকাল

Link Copied!

‘বাসুধৈব কুটুম্বকম’ বা সমগ্র বিশ্ব এক পরিবারের ডাকে সাড়া দিয়ে দুটি বড় ধরনের পরিবেশগত উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠান থেকে উদ্যোগ দুটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি বালিপাড়া ফাউন্ডেশন, কনজারভেশন ইন্টারন্যাশনাল, প্লাকডটটিভি ও স্টুডিও সিলভারব্যাকের অংশীদারত্বে অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্যোগ দুটি হলো ‘দ্য গ্রেট পিপলস ফরেস্ট অব দ্য ইস্টার্ন হিমালয়’ ও ‘প্ল্যানেট ইন্ডিয়া’। উদ্যোক্তারা বলছেন, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’—এই ডাকে সাড়া দিয়ে উদ্যোগ দুটি নেওয়া হয়েছে।

ভারত এখন জি-২০ জোটের সভাপতির দায়িত্বে আছে। ৯ থেকে ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই জোটের শীর্ষ সম্মেলন হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ’।

উদ্যোক্তারা বলছেন, জি-২০ জোটে ভারতের সভাপতিত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েই পরিবেশগত উদ্যোগ দুটি নেওয়া হয়েছে।

‘দ্য গ্রেট পিপলস ফরেস্ট অব দ্য ইস্টার্ন হিমালয়’ সম্পর্কে বলা হয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত প্রচেষ্টার একটি। এটি ভারতের আসামের পরিবেশবাদী সংগঠন বালিপাড়া ফাউন্ডেশন ও কনজারভেশন ইন্টারন্যাশনালের নেতৃত্বাধীন একটি অংশীদারত্বমূলক যুগান্তকারী উদ্যোগ।

উদ্যোগটির আওতায় বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কেন্দ্র করে পরিবেশ-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় জীবন-জীবিকাসহ পৃথিবীর জন্য বন রক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করা হবে।

‘প্ল্যানেট ইন্ডিয়া’ হলো ভিজ্যুয়াল গল্প বলার প্রচারাভিযান। জলবায়ু ও প্রকৃতির সংকট নিয়ে ভারতীয় সমাধান নিয়ে তারা প্রচারাভিযানমূলক কাজ করছে।

অনুষ্ঠানে জি-২০ শেরপা অমিতাভ কান্ত, ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের সচিব লীনা নন্দন, বালিপাড়া ফাউন্ডেশনের সিইও সৌরভ মালহোত্রা প্রমুখ প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২