ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বরাদ্দ আরও বাড়াতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৪, ৮:৩৩ সকাল

Link Copied!

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বরাদ্দ আরও বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, মানসিকভাবে সুস্থ জাতি গঠনে মনোবিজ্ঞানের গুরুত্ব সমাজে ছড়িয়ে দিতে হবে। সাইকোলজি যদি সাইন্স হয় তাহলে সাইকোমেট্রিক্স হলো টেকনোলজি। তাই সাইকোমেট্রিক্সের প্রয়োজনীয়তা তুলে ধরে সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) টিএসসিতে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোমেটরিক্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বিধান বলেন, সাইকোমেট্রিক্স’র প্রয়োজনীয়তা রয়েছে- এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। টেস্টগুলো যথেষ্ট নির্ভরযোগ্য হওয়া প্রয়োজন। তাহলে মানুষ মনে করবে এটা প্রয়োজন, অ্যাপলিকেবল করা যায়।

উপদেষ্টা আরও বলেন, আমরা মানুষকে নিয়ে ডিল করি, সাইকোলজি নিয়ে আলোচনা করি, গবেষণা করি। কোনো কিছু করতে মেজারমেন্ট করতে হয়, থিসিস হিসেবে ইন্সট্রুমেন্ট ব্যবহৃত হয়। বিভিন্ন গবেষণা, বিভিন্ন থিসিসে ভেরিয়েশন হয়। বিভিন্ন ক্ষেত্রে আইকিউ টেস্টের প্রয়োজন হয়। আমাদের নিজস্ব আইকিউ টেস্ট নেই। তাহলে নির্ভরযোগ্য ডাটা পাব কীভাবে? আমাদের দেশের উপযোগী আইকিউ টেস্ট করার চেষ্টা করেছিলাম। ফান্ডের অভাবে সেটি হয়ে ওঠেনি।

উপদেষ্টা বলেন, বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আইকিউ টেস্ট খুবই প্রয়োজন। কারণ তার ক্যাপাবিলিটি রয়েছে কিনা সেটির জন্য সাইকোলজিস্ট টেস্ট খুবই প্রয়োজন। দেশের উপযোগী করে আইকিউ টেস্ট তৈরি করতে হবে। সরকারিভাবে অন্যান্য ক্ষেত্রে যাতে ইনপুট করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমদ বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর ইসলাম, আইইউবিএটি’র প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ডা. মো. কামাল উদ্দিন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু