ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহবান

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৪, ৫:১৭ বিকাল

Link Copied!

নারীও শিশুদের সুরক্ষায় পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহবান জানিয়ে স্বাস্থ্য আন্দোলনের বিবৃতি। ধূমপান ও তামাক সেবনের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সারসহ ফুসফুসের বিভিন্ন জটিল রোগে ভুগে বছরে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করছে। চিকিৎসাখাতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ব্যায়। তামাকজনিত রোগের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। যা তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের চাইতে অনেক বেশি।

উদ্বেগের বিষয়, ধূমপান না করেও তামাক সেবনকারীদের বেপরোয়া ধূমপানের কারণে মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছেন পরোক্ষ ধুমপায়ীরা। হোটেল- রেস্তোরা, জনসমাগমস্থল ও গণ পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে নারী ও শিশুরা। পরিসংখ্যান অনুযায়ী, দেশের বর্তমান মোট জনসংখ্যায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা সাড়ে ১৫ লাখেরও বেশি। সর্বশেষ গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভের তথ্যানুসারে বাংলাদেশে কর্মস্থলে ৩০% নারী এবং জনসমাগমস্থলে ২১% নারী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ৯২ শতাংশ শিশু পরোক্ষ ধূমপানের শিকার ।

নারী ও শিশুদের সুরক্ষায় ধূমপায়ীকে ধূমপান হতে বিরত রাখতে এবং অধূমপায়ীর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে আইন সংশোধন করে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থানের বিধান বাতিল করার দাবী জানাচ্ছি।

ধূমপানমুক্ত স্থান একদিকে ধূমপায়ীকে ধূমপান হতে বিরত রাখবে অপরদিকে ধূমপানে ত্যাগে উদ্ধুদ্ধ করবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ের দূর্বলতা এবং বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে গণমানুষের পক্ষে সঠিক নীতির প্রয়নের জন্য কাজ করছে স্বাস্থ্য আন্দোলন। স্বাস্থ্য আন্দোলন আশা করছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং দেশের জনগনের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরনে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু