ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশকে ২৫ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অক্টোবর ২০২৪, ৩:৩২ বিকাল

Link Copied!

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক এককালীন ২৫ কোটি ডলার অনুদান দেবে। তবে দুই শতাধিক সবুজ কারখানা থাকলেও জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধার বিষয়ে মার্কিন সরকার আরও সময় নেবে। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ছিল ভারি বৃষ্টিপাত। এতে সৃষ্ট বন্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ। বিশেষ প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থায়। ফসল নষ্ট হওয়ায় ঊর্ধ্বমুখী ছিল নিত্যপণ্যের দাম। এ প্রেক্ষাপটে গ্রামীণ জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াচ্ছে বিশ্বব্যাংক।

বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে দেশের আর্থিক খাতের সংস্কার বিষয়ক আলোচনায় বসে বাংলাদেশের অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবিলায় এককালীন ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক।

এর আগে, মার্কিন স্টেট প্রতিনিধি দলের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে কথা বলেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, শ্রমিক ও সব কারখানার কর্মপরিবেশ নির্ধারিত মানে উন্নীত না হওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। দুই শতাধিক সবুজ কারখানা থাকলেও জিএসপি সুবিধার বিষয়ে আরও সময় নেবে যুক্তরাষ্ট্র।

সংকট উত্তোরণের পথে বৃহৎ ক্ষেত্রগুলোতে উন্নয়ন সহযোগীদের বিশেষ সহায়তা নব জাগরণে আরও নতুন পরিকল্পনা তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। একদিকে ঋণ প্রদান, অন্যদিকে আর্থিক সহায়তা কিংবা অনুদান সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সোপান রচনা করবে দাতাগোষ্ঠীগুলোর এসব সহায়তা — এমনটাই মনে করেছেন সরকারের প্রতিনিধিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স