ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট, কঠোর হুঁশিয়ারি শিক্ষার্থীদের

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ৩:৩৪ বিকাল

Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে মানববন্ধন করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা।

এ সময় সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তারা বলেন, গণঅভ্যুত্থানের দুই মাস পার হলেও এখনও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যা অত্যন্ত দুঃখজনক।

শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যেমন অভ্যুত্থান গড়ে তোলা হয়েছে; সেভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনে আবারও রাজপথে নামবেন তারা। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান শিক্ষার্থীরা।

এদিকে গত ৭ অক্টোবর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ১০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু