ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

হঠাৎ ডিম সংগ্রহ বন্ধ করে দিলেন ঢাকার ব্যবসায়ীরা!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ১:০৩ বিকাল

Link Copied!

লাগামহীন ডিমের বাজারে দিশেহারা সাধারণ মানুষ। কোনোভাবেই কমছে না দাম। ডিমের অস্থির এই বাজারে মিললো আরো একটি দুঃসংবাদ! রবিবার (১৩ অক্টোবর) তেঁজগাও থেকে ডিম আনতে যায়নি কোনো ট্রাক। এর ফলে রাজধানীতে ডিমের সংকট সৃষ্টির আশঙ্কা করছেন ক্রেতা-বিক্রেতারা।

ডিমের দাম ভোক্তার ক্রক্ষমতার মধ্যে রাখতে গত সেপ্টেম্বরে আমদানির অনুমতি দেয় তৎকালীন সরকার। এরপর দাম বেঁধে দেয়া হয়। সে প্রেক্ষিতে খুচরায় ডিম বিক্রি হওয়ার কথা প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সায়। তবে বাস্তবতা ভিন্ন। প্রতি পিস ডিমের জন্য ভোক্তাকে গুনতে হচ্ছে ১৫ টাকারও বেশি!

কারওয়ান বাজারে আসা একজন ক্রেতা বলেন, ‘আমরা সাধারণ মানুষ তো মাছ মাংসে যেতেই পারি না! ডিমটা আমাদের দরকার। অন্তত ডিমের ডামটা কমায় রাখুক।’

আরেকজন বলেন, ‘এভাবে দাম বাড়তে থাকলে ডিম খাবো কীভাবে! আগে প্রতিদিন ডিম খেতাম। এখন বাসায় বলে দিয়েছি, সপ্তায় দুদিন খাবো।’

এদিকে, সরকার নির্ধারিত দামে ডিম কিনতে ও বিক্রি করতে না পারার অজুহাতে সংগ্রহ বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রবিবার রাজধানীর তেঁজগাও থেকে দেশের কোথাও কোন ট্রাক ডিম আনতে যায়নি।

ব্যবসায়ী নেতারা বলছেন, বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিম সংগ্রহ বন্ধ থাকবে।

তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ আমান বলেন, ‘প্রাণীসম্পদ মন্ত্রণালয় সরকারিভাবে একটা রেট বেঁধে দিয়েছেন। কিন্তু আমরা নির্ধারণ দামে ডিম কিনতে পারছি না।’ তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা গাড়ি বন্ধ করে রেখেছি।’

সংশ্লিষ্টরা ব্যবসায়ীদের হিসাব বলছেন, তেজগাঁও আড়তে সরবরাহ বন্ধ থাকলে রাজধানীতে প্রতিদিন ১৫-২০ লাখ পিস ডিমের ঘাটতি থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা