ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বেনাপোল বন্দর দিয়ে ৪৭৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অক্টোবর ২০২৪, ৬:২৬ বিকাল

Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ১০টি চালানে ভারতে রপ্তানি হয়েছে ৪৭৯ মেট্রিক টন ইলিশ। বুধবার (৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত ৭টি ট্রাকে ২২ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ মেট্রিক টন, শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন, রবিবার ৬টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ।

এছাড়া মঙ্গলবার (১ অক্টোবর) ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন, বৃহস্পতিবার ৩০টি ট্রাকে ৯২ মেট্রিক টন, শনিবার ১৩টি ট্রাকে ৪২ মেট্রিক টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ মেট্রিক টন, মঙ্গলবার ৮টি ট্রাকে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বাংলাদেশ সরকারের ঘোষণার ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে ভারতে গেল ৪৭৯ টন ইলিশ। ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৫৭টি ট্রাকে করে ইলিশের এই চালানগুলো রপ্তানি করেছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০ টাকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেনাপোল মাছ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। এক কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। অথচ একই ইলিশ প্রায় ৬০০ থেকে ৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সর্বশেষ বুধবার রাতে ৭টি ট্রাকে করে ২২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে মোট ১০ চালানে ভারতে গেছে ৪৭৯ টন ইলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট