ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি, সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৪, ৪:৩৯ বিকাল

Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে তদারকি কার্যক্রম পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম। এ সময় তদারকি টিম কয়েকটি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে ও ফকিরাপুল কাঁচাবাজারে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম , সবজি ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্যতালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রির রসিদ খতিয়ে দেখেন।

মূল্যতালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কৃষি মার্কেট ভেঙে ফেলায় পার্কিংয়ে দোকান বসানো হলে বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলো সরানোর জন্য বাজার কমিটিকে নির্দেশনা দেয়া হয়।

রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রিয়মূল্য যাচাই করা হয়। এর মধ্যে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলে বাজার মনিটরিংয়ে দেখা যায়।

এসময় পণ্যের হালনাগাদকৃত মূল্যতালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেন তদারকি টিম। এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট