ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আমদানি শুল্ক কমানোয় কতটা কমল আলু-পেঁয়াজের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ১১:৫৬ সকাল

Link Copied!

আমদানি শুল্ক কমানোর পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দামে কিছুটা প্রভাব পড়েছে। প্রতি কেজি আলুর দাম ১ দশমিক ৭৯ শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম ১১ দশমিক ৬৩ শতাংশ কমেছে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ৫ সেপ্টেম্বর এ দুই নিত্যপণ্যের আমদানি শুল্ক কমায় অন্তর্বতী সরকার। এর প্রভাবে গত প্রায় এক মাসে দেশের বাজারে আলু-পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে আলু ও পেঁয়াজের দাম গত এক মাসে বেশ খানিকটা বেড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে এসব পণ্যের দাম বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমদানি শুল্ক কমানোর কারণে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কমেছে বলে মনে করে কমিশন।

উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক দিন ধরেই চাপে রয়েছেন দেশের সাধারণ মানুষ। গত আগস্ট মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাই মাসে সেটি আরো বাড়ে। বাজারে চাল, ডিম, চিনি, ভোজ্যতেল, বিভিন্ন ধরনের ফল ও জ্বালানি তেলের দাম এখনো চড়া।

এসব পণ্যের অনেকগুলো আমদানি করে চাহিদা মেটাতে হয়। বিশেষজ্ঞদের অভিমত, আলু-পেঁয়াজের মতো আরো কিছু নিত্যপণ্যে শুল্ক কমালে সেগুলোর দামেও প্রভাব পড়তে পারে।

বাজারে পেঁয়াজ-আলুর দাম অনেক দিন ধরেই বাড়তি থাকার কারণে সেপ্টেম্বরের শুরুর দিকে পণ্য দুটির আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলুর ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নির্ধারণ করা হয়।

পাশাপাশি আলু আমদানিতে যে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল, তা-ও প্রত্যাহার করা হয়। একইসঙ্গে পেঁয়াজের ওপর প্রযোজ্য পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়।

বাজারে দেখা গেছে, খুচরা বাজারে এক মাস আগে যে আলু বিক্রি হচ্ছিল ৫৫-৬০ টাকা কিজি, তা গতকাল সোমবার বিক্রি হয়েছে ৫৪-৫৬ টাকায়। এক মাস আগে খুচরা বাজারে প্রতিকেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ১১০-১১৫ টাকা। একই পেঁয়াজ গতকাল ৯০-১০০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে। এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০-১২০ টাকা কেজি, যা গতকাল বিক্রি হয়েছে ১০৫-১১০ টাকায়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট