ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

৬ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ সকাল

Link Copied!

আগামী ১৫ দিনের মধ্যে দুই লাখ মেট্রিক টন চাল ও চার লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে নীতিগত এ অনুমোদন দেওয়া হয়।

সাধারণত পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ অনুযায়ী সরবরাহকারীদের পণ্য সরবরাহের জন্য ৪২ দিন সময় দেওয়া হয়।

কিন্তু এসিইএ’র অনুমোদনের পর খাদ্যের যাতে ঘাটতি না হয় সেজন্য দ্রুত আমদানির সুবিধার্থে সরবরাহের মেয়াদ কমিয়ে ১৫ দিন করা হয়েছে।

প্রস্তাবিত আমদানির বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকার খাদ্য সরবরাহে ঘাটতি দেখতে চায় না বলেই চাল ও গম আমদানির উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘এগুলো তাৎক্ষণিকভাবে প্রয়োজন নেই, তবে সরকার আমাদের সরবরাহের জন্য মজুদ প্রস্তুত রাখতে চায়।’

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরে দুই লাখ মেট্রিক টন এবং জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে ৪ লাখ মেট্রিক টন গম আমদানি করা হবে।

২০২৪-২৫ অর্থবছরে সরকার আন্তর্জাতিক উৎস থেকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১৯ লাখ ২৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক বাজার থেকে ৭ লাখ এবং অভ্যন্তরীণ বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য