ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দেশিটার দাম বেশি, ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা পেঁয়াজের দিকে

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ২:০৯ বিকাল

Link Copied!

নাগালের মধ্যে আসছে না দেশি পেঁয়াজের দাম। তুলনামূলক দাম কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা পেঁয়াজের দিকে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের আড়তগুলো ঘুরে প্রায় সবখানেই দেখা মেলে মিশর ও পাকিস্তানি পেঁয়াজের।

ব্যবসায়ীরা বলছেন, প্রায় মাসখানেক ধরে বাজারে এসব পেঁয়াজ এলেও এখন বেড়েছে চাহিদা। মিশরের পেঁয়াজ বাজারে এসেছে ১৫-২০ দিন আগে। শুরুতে কেজিপ্রতি ৯০-৯৫ টাকা বিক্রি হলেও এখন তা কমে পাইকারিতে বিক্রি হচ্ছে ৮৩-৮৬ টাকায়; আর খুচরা বাজারে মিলছে ৯০-৯২ টাকায়।

প্রায় একই সময়ে বাজারে আসা পাকিস্তানি পেঁয়াজ শুরুতে ১০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা কমে ৯০ টাকায় নেমেছে। অবশ্য খুচরা বাজারে এখনও বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ১০৫ টাকা, আর খুচরায় ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজের দাম বাড়তি থাকায় বিদেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। আগের তুলনায় বেড়েছে বিক্রিও। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে এদিন পাইকারিতে ফরিদপুরের দেশি পেঁয়াজ কেজিতে ১০৩-১০৪ টাকা ও পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫-১০৬ টাকায়। দুদিন আগেও যা বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা