ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ঢাকায় বেড়েছে সবজির দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ সেপ্টেম্বর ২০২৪, ২:২৪ বিকাল

Link Copied!

কয়েক সপ্তাহ কমতির দিকে থাকা সবজির বাজার হঠাৎ বাড়তির দিকে। বেড়েছে রসুন ও আদার দামও। ব্যবসায়ীরা বলছেন বন্যা ও বৃষ্টির প্রভাবে বাড়তির দিকে বাজার দর। আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৫০ টাকায়। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা, দেশী পেঁয়াজ ১১০ টাকা, ভারতীয় রসুন ২২০ টাকা, দেশী রসুন ২৩০, ভারতীয় আদা ২৩০ টাকা এবং দেশী আদা ২৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাকরোল ৬০, পেঁপে ৩০, পটল ৪০, মিষ্টি কুমড়া ২৫, শশা ৮০, ঢেড়শ ৪০, লম্বা বেগুন ৬০, মুলা ৪০, চিচিঙ্গা ৪০, কচুর মুখী ৫০, বরবটি ৬০ ও করলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. জাকির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ সবজির দাম কম ছিল। এখন কিছু কিছু সবজির দাম বাড়তির দিকে। বৃষ্টি বাড়তে থাকলে বাজার দর আরো বাড়তে পারে।

বাজারে আজ গোল বেগুন ৮০ টাকা, বিট ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, সবুজ ক্যাপসিকাম ২২০ টাকা, লাল ও হলুদ ক্যাপসিকাম ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতি হালি কাচকলা ২০ টাকা এবং এলাচি লেবু ২০ টাকা, কলম্বো লেবু ২০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। প্রতিপিস মাঝারি সাইজের লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য