ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জন্মাষ্টমীতে বন্ধ হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৪, ১১:২৫ সকাল

Link Copied!

সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য উঠানো- নামানোসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দপ্তর সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন জানান, আজ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। কাল মঙ্গলবার থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল জানান, অন্যান্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শুধু আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ।

এদিকে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের একটি সূত্র জানায়, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরের অভ্যন্তরে সব কার্যক্রম বন্ধ রয়েছে। কাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু