ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মাদক নির্মুল করতে প্রয়োজন সামাজিক সচেতনতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৩, ৮:০৫ বিকাল

Link Copied!

ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে আজ সোমবার (০৭ আগষ্ট) সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে “মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে ভালো থাকার জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

এ সময় শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ আসলাম হোসেন।

অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট এবং ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধিনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।

কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মহসীন উদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোর এবং ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম। এছাড়াও এম এম কলেজের ২৫০ শিক্ষার্থী সেমিনারে অংশ্যগ্রহণ করে ।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস