ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার ছুঁই ছুঁই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ১২:৫৩ বিকাল

Link Copied!

বন্যার কারণে সরবরাহ সংকটের কারণ দেখিয়ে চট্টগ্রামে সবজি ও কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছে। খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি হাজার ছুঁই ছুঁই করছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০০ টাকা, অনেকে আবার দাম হাঁকাচ্ছেন ১০০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে। গত তিন দিন কাঁচামরিচসহ সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

নগরের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজার ঘুরে দেখা গেছে, দোকানিরা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকায়।

নাজমুল নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার ১০০ গ্রাম নিয়েছিলাম ৩৫ টাকা দিয়ে। শনিবার বাজারে ৯০০ টাকা কেজি দাম চাইছে।

এক দোকানি বলেন, বাজারে গত দু-তিন দিন কাঁচামরিচ না আসায় সংকট দেখা দিয়েছে। মহাসড়কে পানির কারণে দূরের জেলা থেকে সবজি ও মরিচ আসছে না। দুদিন আগেও কাঁচা মরিচ প্রতি কেজির দাম ১৭০-২৮০ টাকার মধ্যে ছিল। এখান বাজারে কাঁচামরিচ তেমন একটা নেই, তাই দাম বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কাঁচা মরিচ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনও সুযোগ নেই। অভিযানে অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের