ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

শ্রমিকদের অধিকার বঞ্চিত করে বিএটি, হচ্ছে আন্দোলন

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ৩:৩৬ বিকাল

Link Copied!

শ্রমিক কল্যাণ তহবিলে কোটি কোটি টাকা অনুদান দিলেও, নিজেদের শ্রমিকদের বছরের পর বছর বঞ্চিত করে আসছে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি)। গতকাল (২০ আগষ্ট) মঙ্গলবার বিএটির ঢাকা ও সাভার ফ্যাক্টরিতে শ্রমিকদের আন্দোলের মাধ্যমে বেরিয়ে আসে এমন তথ্য। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ১৫ দফা দাবিতে রাতভর আন্দোলন করছে শ্রমিকরা।

আজ (২১ আগস্ট ২০২৪) বুধবার বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

গতবছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে ১৮ কোটি ৪১ লাখ টাকা অনুদান প্রদান করলেও নিজেরদের শ্রমিকদের বঞ্চিত করে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

যেখানে পরোক্ষ ধূমপান মৃত্যুর অন্যতম কারণ, সেখানে তামাক কোম্পানিতে কাজ করা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। তামাক কোম্পানীগুলো বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের মানুষদের তামাক চাষ ও তামাক কোম্পানীতে কাজে আকৃষ্ট করছে।

পাশাপাশি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ তামাক কোম্পানিগুলো বিভিন্ন কূটকৌশলের প্রভাবে অরক্ষিত হয়ে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে তরুণ সমাজ।

তামাকই পৃথিবীর একমাত্র বৈধ পণ্য, যা অবধারিতভাবে তার ভোক্তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ব্যবসা টিকিয়ে রাখতেই তামাক কোম্পানিগুলো নতুন তামাকসেবী তৈরির লক্ষ্যে মরিয়া হয়ে কাজ করছে।

তামাক নিয়ন্ত্রণ আইনে তামাক পণ্যের প্রচার ও বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও এর কার্যকর বাস্তবায়নের অভাবে তামাক কোম্পানির কূটকৌশলে অরক্ষিত হয়ে পড়েছে দেশের তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার তামাক কোম্পানিকে ছাড় দেওয়ার মানসিকতাও এর জন্য দায়ী।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু