ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাজারের অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেবে ভোক্তা অধিকার!

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৪, ১২:৪৯ বিকাল

Link Copied!

বাজারব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। রবিবার (১১ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি।

ভোক্তার ডিজি বলেন, ‘যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা জাতীয় বীর। আমি হলে দাঁড়াতে পারতাম না। ৯০-এর পর আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছো। আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

এ সময় বাজার সিন্ডিকেটের মূলহোতা করপোরেট গ্রুপ উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে হাত দিচ্ছি, সেখানেই অনিয়ম দেখছি। অনেকের সামনে মিডিয়া ক্যামেরা নিয়ে গেছি। তারপরও অনেক অনিয়ম বন্ধ করতে পারিনি। সেটা বাস্তবতা। আমরা তোমাদের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। তোমারা যেখানে হাত দিবা, সেখানে সোনা ফলবে।’

অনিয়মের ডকুমেন্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিয়ে সফিকুজ্জামান বলেন, ‘এগুলো শিক্ষার্থীরা বিশ্লেষণ করবে। ফেসবুকে ভুয়া জিনিস ঘুরছে। শিক্ষার্থীদের সেসব জিনিস নজরদারি করতে হবে। সবাই পাশে দাঁড়ালে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা নির্মাণ সম্ভব হবে।’

ভোক্তা মহাপরিচালক আরও বলেন, চাঁদাবাজি কমলেও পণ্যের দাম কমছে না। সেটাও দেখতে হবে। শ্যামবাজার থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩টি পয়েন্টে চাঁদাবাজি হয়; সেটি বন্ধ করতে হবে।

সিসিএমএস সফটওয়্যার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডেটা বিশ্লেষণ করে শিক্ষার্থীরাই ব্যবস্থা নিতে পারবে। কোনো পণ্যের দাম নির্ধারণের সময় বাড়ালে ছয় ঘণ্টার মধ্যে বাজারে দাম বাড়ে; কিন্তু কমলে এক মাসেও কমতে চায় না। বাজার সিন্ডিকেটের মূল হোতা করপোরেট গ্রুপ, এসব গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চাই।’

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা