ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অবশেষে ডিম, মুরগি ও সবজির বাজারে ফিরছে স্বস্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৪, ১:১৪ বিকাল

Link Copied!

গেল কয়েকদিনের তুলনায় রাজধানীতে যানবাহন চলাচল বেড়েছে। যান চলাচল বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে মুরগি ও ডিমের। সরবরাহ বাড়ার কারণে কমেছে দাম। তবে কাঁচাবাজারে সবজির দাম রয়েছে অপরিবর্তিত। বুধবার মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ঢাকায় গাড়ি চলাচল শুরু হওয়ায় বেড়েছে মুরগি সরবরাহের পরিমাণ। কারওয়ান বাজারের ঘুরে দেখা যায় কেজি প্রতি সব ধরনের মুরগির দাম ১০ টাকা কমে ব্রয়লার ১৬০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের এক মুরগি ব্যবসায়ী বলেন, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়াতে ঢাকায় মুরগির গাড়ি আসতে শুরু করেছে। তাই দাম কিছুটা কমেছে। বাজারে মুরগির পাশাপাশি কমেছে ডিমের দাম। ডিমের দাম ডজন প্রতি ১০ টাকা কমে ১৬০ টাকা বিক্রি হতে দেখা গেছে।

ডিম বিক্রেতারা বলছেন, দেশের আন্দোলন পরিস্থিতির জন্য আটকে থাকা গাড়ি চলাচল শুরু হওয়ায় ডিমের চালান আসছে, এতে কমতে শুরু করেছে দাম।

ডিম ও মুরগি দাম কমলেও চালের দাম অপরিবর্তিত। বিক্রেতারা বলেন, যানবাহন চলাচল শুরু করেছে তবে এখনো সেভাবে চাল আসা শুরু করেনি; তাই আগের দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেট ৭২ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে।

কাঁচাবাজার ঘুরে দেখা যায় সবজির দাম রয়েছে অপরিবর্তিত। বেগুন ৫০ টাকা, করলা ৬০, পটল, ঢেঁড়শ, ধুন্দুলের কেজি ৪০ টাকা, কাঁচা মরিচের কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গা-মুলা ৩০ টাকা, পেঁপে-শসার কেজি ৩০, বরবটি ৭০, টমেটো ১৭০ টাকা কেজি। লাল শাক, পালং ও পাট শাকের আঁটি ১০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা