ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

`জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে’

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৩, ৩:৫২ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন‌্য এখনই সঠিক পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। গতকাল সোমবার সন্ধ‌্যায় ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিশ্ব ব‌্যাংকের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োজিত‘গ্রিন আর্থ কোয়েস্ট’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির বিচারে শীর্ষ ১০টি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন‌্য শিল্পোন্নত বিশ্ব দায়ি থাকলেও এর ক্ষতির দ্বায় আমাদেরকে বহণ করতে হচ্ছে। শুধুমাত্র একটি দেশ বা প্রতিষ্ঠান কিংবা জাতিসংঘসহ অন্যান্য সংস্থার প্রচেষ্টা দ্বারা এটির মোকাবিলা সম্ভব নয়। প্রত্যেক দেশের প্রতিটি মানুষ যদি নিজেদের দায়বদ্ধতা থেকে সচেতনতার মাধ্যমে একসঙ্গে কাজ করে তবেই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে একাধারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, বন্যা ইত্যাদি সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের মাত্রাও অনেক বেশি। তিনি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সৃষ্ট প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা অব‌্যাহত থাকলে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল সাগর গর্ভে বিলিন হয়ে যাবে। হাওরের পানি লবণাক্ততা হলে দেশের শতকরা ২৫ ভাগ খাদ‌্যের যোগান বন্ধ হয়ে যাবে, মিঠা পানির মাছ থাকবে না। এর ফলে ভবিষ‌্যতের পৃথিবীতে বসবাস কঠিন হবে। ইতোমধ‌্যেই রেকর্ড পরিমান তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মোখলেসুর রহমান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, প্রমুখ বক্তৃতা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২