ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণে কাঁচামরিচ আমদানি

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ২:০৭ বিকাল

Link Copied!

দিনাজপুর, জেলার হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণে কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গত দু’দিন ভারত থেকে ৪০৭ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। আজ রোববার সকাল থেকে ১৮ থেকে ২২টি ট্রাকে কাঁচামরিচ আমদানি কার্যক্রম চলমান থাকছে। বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বাড়ায় পাইকারী বাজারে কেজিতে দাম কমেছে ৩০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ১৮টি ট্রাকে ১৯১টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি গত এক সপ্তাহ থেকে চলমান রয়েছে। গত পরশু শুক্রবার ভারতীয় ২২টি ট্রাকে ২১৬টন অর্থাৎ রেকর্ড পরিমাণ কাঁচা মরিচ আমদানি হয়েছে।

শনিবার হিলি স্থলবন্দর ও কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বন্দরে পাইকারী বাজারে মানভেদে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর সেই কাঁচামরিচ খুচরা পর্যায়ে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। প্রতিটি দোকানে আমদানিকৃত কাঁচামরিচ সাজিয়ে রেখেছেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, অতি বৃষ্টি আর বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বন্দরে ভিড় জমাচ্ছেন। তাই আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, আগে প্রতিদিন ৮ থেকে ১০টি গাড়ি করে কাঁচামরিচ আমদানি হলেও গতকাল শনিবার ২২টি ভারতীয় ট্রাকে ২১৬ টন ও গতপরশু শুক্রবার ১৮টি ভারতীয় ট্রাকে ১৯১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা