ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে গণপরিবহন কম, ভোগান্তিতে কর্মজীবীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৪, ১১:২৭ সকাল

Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিন এই সময়ে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। তবে আজকে চিত্র পুরো ভিন্ন। রাস্তায় যানবাহন একেবারেই কম। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আজ ১৮ জুলাই সকাল পৌনে ১০টায় শ্যাওড়াপাড়া এলাকায় অন্যান্য দিনের তুলনায় মিরপুরের বাস ও মানুষের উপস্থিতি কম দেখা গেছে। বাসগুলোতে যাত্রীর চাপ তেমন একটা দেখা যায়নি। অল্পসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে রাজধানীর মতিঝিলে গণপরিবহনের সংখ্যা কম ছিল। বিশেষ করে বাস চলাচল লক্ষ্য করা যায়নি। মেট্রোরেল চালু থাকলেও সেখানে যাত্রীর উপস্থিতি তুলনামুলক কম।

একইরকম পরিস্থিতি দেখা গেছে মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগসমহ বিভিন্ন এলাকায়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা