ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্যসেবা অর্থলোভীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৯ সকাল

Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবা কখনোই শুধু অর্থলোভীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা অত্যন্ত সহজ হওয়ায় সর্বাধিক মুনাফার উদ্দেশ্যই এখানে প্রাধান্য পায়, যা প্রকৃত সেবাকে ব্যাহত করে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত **‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন: প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের পরিকল্পনা’** শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, *“স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিশাল সুযোগ রয়েছে। কিন্তু আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি—ওষুধ ও স্বাস্থ্যসেবা কেবল অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না তারা খারাপ মানুষ, তবে দায়িত্ব পুরোপুরি তাদের হাতে দেওয়া ঠিক হবে না।”*

কোভিড-১৯ মহামারীর সময় টিকা বিতরণ ব্যবস্থার অসাম্য তুলে ধরে তিনি বলেন, বিশ্বের মাত্র ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ গ্রহণ করেছিল, যা ছিল অত্যন্ত ভুল একটি প্রক্রিয়া।

তিনি স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার মডেলকে সামনে আনার ওপর জোর দেন এবং বলেন, সামাজিক সমস্যার সমাধানে স্বাস্থ্যসেবা এমন এক খাত, যেখানে বাণিজ্যিক মুনাফার বদলে সামাজিক দায়বদ্ধতা প্রাধান্য পেতে হবে।

আলোচনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ অংশ নেন।

সুত্র: বাসস

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা