ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

৮ বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৪, ১১:১০ সকাল

Link Copied!

দেশে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ৩ হাজার ৪৩৩ কোটি টাকা ব্যয়ে দেশের ৮ বিভাগীয় শহরে পুর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন করবে সরকার। ঢাকা উত্তর, ময়মনসিংহ, রাজশাহী,রংপুর,খুলনা,বরিশাল,চট্টগ্রাম এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৮ টি আধুনিক এই চিকিৎসা কেন্দ্রগুলো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর।

সারা দেশে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাসেবা সম্প্রসারণ অংশ হিসেবে নেয়া এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ক্যান্সার, কিডনি ও হৃদরোগ নির্ণয় এবং সময়মত আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আধুনিক এসব হাসপাতাল নির্মাণের মাধ্যমে রোগীদের বিদেশে চিকিৎসা নির্ভরতা কমিয়ে আনা এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এতে রোগীর নিজস্ব তহবিল ব্যয় হ্রাস করা এবং দেশে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ৮টি হাসপাতাল নির্মাণের উদ্যোগের কথা জানান পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল(অব:) আব্দুস সালাম।

গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)সভায় স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্প সহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়িত হবে জুলাই ২০১৮ হতে জুন ২০২৫। জুন ২০২৩ পর্যন্ত ৩১৫ কোটি টাকা (১৩.২১% ) ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে, (ক) ৮টি আবাসিক ভবন (হাসপাতাল) নির্মাণ (খ) চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় (গ)আসবাবপত্র ক্রয় (ঘ) এমএসআর সামগ্রী (ঙ) কম্পিউটার ও আনুষঙ্গিক ক্রয় (চ) অফিস ও টেলিযোগাযোগ সরঞ্জাম এবং কম্পিউটার সফটওয়্যার ক্রয় (ছ) যানবাহন ক্রয় (অ্যাম্বুলেন্স) (জ)কন্টিনজেন্সি (প্রাইস+ফিজিক্যাল) এবং (ঝ) অন্যান্য (রাজস্ব ব্যয়)।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ