ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১:২৯ বিকাল

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে ৫ আগস্ট সবার জন্য বিনা মূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের জনপ্রতি প্রায় ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় ছাড়াই পর্যটকেরা জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

তাদের আশা, এ উদ্যোগে একদিকে যেমন পর্যটকদের উপস্থিতি বাড়বে, অন্যদিকে বান্দরবানের পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

পদ্মা ব্যারাজ জাতীয় পানি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা: ড. তিতুমীর

সিগারেট কোম্পানিগুলো বেপরোয়াভাবে আইনভঙ্গ করছে: গবেষণার ফল প্রকাশ

প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলের টেকসই সুরক্ষা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু