ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

৫ আগস্ট বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুলাই ২০২৫, ১০:৩৪ সকাল

Link Copied!

সারাদেশে ব্যাংকসহ সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৫ আগস্ট (সোমবার) বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পৃথকভাবে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের (ফাইন্যান্স কোম্পানি) জন্য বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সরকারি প্রজ্ঞাপনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি অফিস, তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে ছুটির আওতায় আনা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির দিনটিকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ও আর্থিক লেনদেন পরিকল্পনা করে নিতে বলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন ও স্বৈরশাসনের অবসান ঘটে। এদিন দেশের জনগণ একটি গণজাগরণে অংশ নিয়ে পরিবর্তনের পথ রচনা করে। ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার বিদায় নেয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স