ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৫২ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজন আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৫, ১১:৪৩ সকাল

Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫২ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের কাঠালতলী এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ এসব সিগারেট জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালকান্দি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬০ কার্টুনে থাকা ৫২ হাজার বিদেশি সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।

অভিযানে আটক হওয়া দুই ব্যক্তি হলেন—কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের জোয়াহির মিয়া (৪৭)।

ওসি মাহফুজুল কবির আরও জানান, আটককৃত ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। সিগারেট বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এবং শুল্ক ফাঁকি দেওয়া আমদানি নিষিদ্ধ সিগারেটের বাজার সম্প্রসারণে তৎপর একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালান প্রতিরোধে কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক