ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

৩ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৫, ১১:৫৯ সকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাহিদ শিকদার (৪৩) নামের এক ঠিকাদাররে মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ শিকদার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার মান্নান শিকদারের ছেলে। তিনি এলজিইডি ও সড়ক বিভাগের ঠিকাদারি করতেন। আহতরা হলেন— বরিশালের গৌরনদী উপজেলার গোবরধন এলাকার সবেদ আলী সরদারের ছেলে বাবুল সরদার (৬০), ফজলু বেপারীর ছেলে মো. সাফিন বেপারী (১১), মো. মোস্তফা মিয়ার ছেলে ফয়সাল (১৮), মাদারীপুরের শিবচরের সিপাইকান্দি এলাকার বেল্লাল বেপালীর ছেলে নাদিম বেপারী (২০) ও সাহিন (৩৫)।

মাদারীপুরের শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আশফাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ব্যবসায়িক কাজে শুক্রবার সকালে জাহিদ শিকদার শিবচরে আসেন। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি। শিবচর থেকে মাদারীপুর যাওয়ার পথে বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সঙ্গে জাহিদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ঠিকাদারের। এ সময় আহত হন অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে শিবচর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জাহিদ শিকদার নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা