ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ৪:০১ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩টি শিশুর।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৭৪ শিশু এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬ জন। একই সময়ে সারা দেশে ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে যে শিশুর মৃত্যু হয়েছে, তা ঢাকা বিভাগ-এ। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এ।

এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৪৬ শিশুর মধ্যে ৩৮২ জনই ঢাকা বিভাগের। একই ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৮৬২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ৩৭০ জন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২৪ হাজার ৭৭৬টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৬ হাজার ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৩ হাজার ৬১৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ২৫৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা