ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. লাইফস্টাইল

২০২৫-২৬ বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৫, ৫:০৩ বিকাল

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থাপিত ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক ও কর বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে সিগারেট, সাবান-শ্যাম্পু, মোবাইল ফোনসহ দৈনন্দিন ব্যবহৃত অনেক পণ্যের দাম বাড়তে পারে। সোমবার (২ জুন) বিকেলে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য অনুযায়ী, শুল্ক ও করহার বৃদ্ধি প্রস্তাবের কারণে নিচের পণ্যগুলোর দাম বাড়তে পারে:

দাম বাড়তে পারে যেসব পণ্যের:

তামাকপণ্য: সিগারেট

প্রযুক্তি ও ইলেকট্রনিকস: দেশে তৈরি মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, ইস্ত্রি, রাইস কুকার, প্রেসার কুকার, সেটআপ বক্স

গৃহস্থালি ও নির্মাণ সামগ্রী: রড, সাবান-শ্যাম্পু, প্লাস্টিক সামগ্রী, বলপয়েন্ট কলম, সিমেন্ট শিট, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন

জ্বালানি: এলপিজি ও সিলিন্ডার

পরিবহন ও যন্ত্রাংশ: দেশে তৈরি লিফট, থ্রি-হুইলার, ব্যাটারি, স্ক্রু-নাট-বোল্ট

সেবা খাত: অনলাইন কেনাকাটা, হেলিকপ্টার সার্ভিস, ক্রেডিট রেটিং সার্ভিস, ওটিটি কনটেন্ট

খাদ্য ও কাঁচামাল: সুতা, ম্যানমেড ফাইবার, কোটেড পেপার, ডুপ্লেক্স বোর্ড

চিকিৎসা সরঞ্জাম: সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস

অন্যান্য: ব্লেড, ক্যাশিয়া পাতা, থ্রি-হুইলার যান

নতুন অর্থনৈতিক বাস্তবতায় জোরালো বাজেট লক্ষ্য
প্রস্তাবিত বাজেটে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ, রাজস্ব আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং স্থানীয় শিল্প উন্নয়নে জোর দিয়েছে।

এবারের বাজেট ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কিছুটা ছোট হলেও বাস্তবায়নযোগ্যতার দিকটি গুরুত্ব পেয়েছে। বাজেটের পর মঙ্গলবার (৩ জুন) অর্থ উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যা দেবেন সংবাদ সম্মেলনে। সংসদ না থাকায় এ বাজেটে বিতর্ক বা আলোচনা হবে না, তবে নাগরিকদের মতামতের ভিত্তিতে বাজেট চূড়ান্ত করা হবে এবং ১ জুলাই থেকে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস