ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

২০২৫-২৬ অর্থবছরে ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য পিকেএসএফ-এর

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৫, ১০:৫০ সকাল

Link Copied!

দেশের সুবিধাবঞ্চিত ও নিম্ন-আয়ের জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ অনুমোদন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পরিচালনা পর্ষদ।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত সংস্থাটির পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, সমাজের চাহিদা ও দারিদ্র্য পরিস্থিতির বিবর্তনের প্রেক্ষিতে পিকেএসএফ নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করেছে, যার আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণের প্রস্তাব গৃহীত হয়েছে।

উল্লেখ্য, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে পিকেএসএফ ৯ হাজার ৩৪০ কোটি টাকার ঋণ বিতরণ করেছিল। নতুন এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে তৃণমূল পর্যায়ে অধিকসংখ্যক উপকারভোগীকে কার্যকরভাবে সহায়তা প্রদান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরিচালনা পর্ষদের সভা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পিকেএসএফ-এর সাধারণ পর্ষদের ১৪তম সভা। সেখানে কৌশলগত পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০ হাজার ৩৩৭ কোটি টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১২ হাজার ৩৪৬ কোটি টাকার নতুন বাজেট অনুমোদন করা হয়।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উভয় সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, প্রফেসর ড. মোঃ তৌফিকুল ইসলাম এবং ড. লীলা রশিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত