ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

১২০টি পুকুরের মধ্যে ৯৬টি ভরাট হয়েছে পুরান ঢাকায়

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুন ২০২৩, ৮:১৩ সকাল

Link Copied!

৩০৫ বর্গ কিলোমিটারের ঢাকা শহরে মোট জনসংখ্যা ১ কোটি ৩ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, যেখানে প্রতিবর্গ কিলোমিটারের ৩০০ থেকে ৮০০ মানুষ বাস করে। সবচেয়ে বেশি ঘনবসতি পুরান ঢাকা এলাকায়। ব্রিটিশ টপোগ্রাফিক সার্ভে অনুযায়ী, ১৯২৪ সালে পুরান ঢাকা বা আদি ঢাকা অথ্যাৎ শাহবাগ থেকে চর কামরাঙ্গী পর্যন্ত ১২০ টি পুকুর ছিল। কিন্তু দখল ও দূষণের কারণ গেল ১’শ বছরের হারিয়ে গেছে ৯৬ টি। টিকে আছে মাত্র ২৪ টি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত ‘২৮ বছরের রাজধানীর জলাধার ভরাট এবং সবুজ নিধন: বাস্তবতা এবং উত্তরণের পথনকশা’ শীর্ষক গবেষণা এসব তুলে ধরেন পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। কিন্তু বেশিরভাগ পুকুর ছোট হওয়ায় এগুলো দ্রুত ভরাট করে ভবন নির্মাণে একের পর পর পুকুর হারিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। যদিও স্বাভাবিকভাবে একটি শহরের ১০ থেকে ১২ শতাংশ জলাভূমি থাকা দরকার।

বর্তমানে যে ২৪ টি পুকুর টিকে আছে সেগুলোও হুমকীর মুখে দখলবাজদের কারণে। সংরক্ষণের উদ্যোগ নেয়া না হলে এসব পুকুরও হারিয়ে যাওয়া শংকা রয়েছে বলে জানান পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। পর্যাপ্ত পরিমাণে পুকুরসহ জলাধার না থাকায় একদিকে ঢাকার তাপমাত্রা দ্রুত গতিতে বাড়ছে ।

অন্যদিকে পানির উৎসগুলো ভরাট হওয়ায় অগ্নি দূর্ঘটনায় পানি সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। তাই জনস্বার্থে পুরান ঢাকার পরিবেশ রক্ষায় অনতিবিলম্বে টিকে থাকা পুকুরগুলো সংস্কার করে দখলমুক্ত রাখার উদ্যোগ নেয়ার দাবি জানায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?