ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হালদা নদীতে ভেসে উঠল এক মণ ওজনের মৃত ডলফিন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০১ সকাল

Link Copied!

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভেসে উঠেছে এক মণ ওজনের একটি মৃত ডলফিন। পরে নৌ-পুলিশ ও হালদা নদীর পাহারাদাররা ডলফিনটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়ীয়াঘোনা এলাকায় মদুনাঘাট দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর ও হালদা নৌ-পুলিশ যৌথভাবে সেটি উদ্ধার করেন।

সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী জানান, ডলফিনটির সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে—এর দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি, প্রস্থ ৩ ফুট এবং ওজন প্রায় ৪৬ কেজি। ডলফিনটির আনুমানিক বয়স ১৩ থেকে ১৬ বছর। শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে, এটি পাঁচ থেকে সাত দিন আগে মারা গেছে। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মাথার পাশে ও পেটের দিকে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং নিষিদ্ধ জালের ব্যবহার ডলফিনসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে। এসব কার্যক্রম হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব অনিয়ম প্রতিহত করা না গেলে নদীর পরিবেশ ও প্রাণিকুল আরও বড় ঝুঁকিতে পড়বে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু