ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকায় টিকা সংগ্রহ করবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ মার্চ ২০২৬, ১:২৮ বিকাল

Link Copied!

দেশের হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে ৬০৪ কোটি টাকার টিকা সংগ্রহ করবে সরকার। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই এই টিকা দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ রোধে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে দেশের কয়েকটি হাসপাতালে বিশেষভাবে হামের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর সরবরাহের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে হামের রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর থেকে দেশে হামের টিকা নিয়ে কোনো জাতীয় ক্যাম্পেইন পরিচালিত হয়নি। ফলে টিকাদান কার্যক্রম জোরদার করতে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইউনিসেফের সহায়তায় দ্রুত টিকা সংগ্রহ করে তা বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

এছাড়া দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা নিয়ে পরিকল্পনা গ্রহণের জন্য দুই দেশের অভিজ্ঞদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। আগামী মে মাসের মধ্যে এই পরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং এর মাধ্যমে স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স