ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের বিশেষ পরামর্শ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ এপ্রিল ২০২৪, ১১:১৪ সকাল

Link Copied!

ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ফসল রক্ষায় হাওর এলাকার কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাওর এলাকার কৃষকদের জন্য গতকাল (২৮ এপ্রিল) রোববার এই পূর্বাভাস দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে ফসল রক্ষায় কিছু পরামর্শ দেওয়া হলো। কৃষকদের উদ্দেশে বলা হয়েছে-

১। বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।

২। দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলুন।

৩। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।

৪। জমির আইল উঁচু করে দিন।

৫। ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।

৬। সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।

৭। বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।

৮। কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯