ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সড়কের ভোগান্তিতে যাত্রীর আক্ষেপ ‘মনে হয় এ দেশে জন্মগ্রহণ করে ভুল করেছি’

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জানুয়ারী ২০২৪, ৩:০৩ বিকাল

Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) সারাদেশে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এ হরতালের কারণে মহাখালী বাস টার্মিনালে কমেছে যাত্রী। ফলে বিভিন্ন গন্তব্যে বাসও ছাড়ছে কম। এতে যে কয়জন যাত্রী ঘর থেকে বের হয়েছেন, তারা পড়েছেন ভোগান্তিতে।

পরিবহন শ্রমিক মালিকরা জানিয়েছেন, প্রতি হরতালেই মহাখালী বাস টার্মিনাল যাত্রী কম থাকে। তবে আজকের হরতালে অন্য যে কোনো সময়ের থেকে যাত্রী বেশি কম। আর কম যাত্রী নিয়ে গন্তব্যে রওনা দিলে বাসের খরচে উঠবে না। ফলে পর্যাপ্ত যাত্রী ছাড়া বাসগুলো গন্তব্যে ছাড়ছে না।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, টার্মিনালের ভেতর এবং বাইরে শত শত বাস পার্কিং করে রাখা হয়েছে। কিন্তু টার্মিনালে যাত্রীর চাপ নেই বললেই চলে। শুধু ময়মনসিংহগামী এনা পরিবহনের কাউন্টারে কিছু বাস এবং যাত্রী দেখা গেছে। বাকি কাউন্টারে তেমন যাত্রী চোখে পড়েনি। ফলে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঝিগাতলা থেকে মহাখালী বাস টার্মিনালে যান ব্যবসায়ী জামাল বেপারী। তিনি যাবেন শেরপুরে। কিন্তু আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাননি।

এসময় পাশে থাকা আরেক যাত্রী কামাল হোসেন আক্ষেপের সঙ্গে বলেন, দেশে কে ক্ষমতায় এলো, আর কে ক্ষমতা ছাড়লো তা জেনে আমাদের কোনো লাভ নেই। আমরা এখন নিজের চাকরি-ব্যবসা নিয়ে ব্যস্ত। তবে অনিচ্ছা সত্ত্বেও যখন জনগণকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, রাজনৈতিক কর্মসূচির নামে যানবাহন বন্ধ করে দেওয়া হয়, তখন খুব কষ্ট হয়। মনে হয় এ দেশের জন্মগ্রহণ করে ভুল করেছি। তাই রাজনৈতিক দলগুলোকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প