ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এসএসসি ২০০১ বাংলাদেশ ফাউন্ডেশনের নানা উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৩, ৮:৪২ বিকাল

Link Copied!

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এসএসসি ২০০১ বাংলাদেশ ফাউন্ডেশনের নানা উদ্যোগ

‘সুস্থ রাখতে দেহ ও মন, নিয়মিত হাঁটা প্রয়োজন’—এ স্লোগান সামনে রেখে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এসএসসি-২০০১ বাংলাদেশ ফাউন্ডেশন। সারা দেশের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের এ উদ্যোগের অংশ হিসেবে শনিবার ৩০ ডিসেম্বর সকাল সাতটা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফুট ওয়াকওয়ে ধরে ৫ কিলোমিটার হাঁটা, চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতার জন্য সেমিনার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মানুষকে সচেতন করতে ৪০ শতাংশ ডিসকাউন্টে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। CBC, RBS, S creatinine, HBsAg, S lipid profile পরীক্ষাগুলো প্যাকেজের অন্তর্ভুক্ত।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত রহমান চৌধুরী বলেন, ‘শরীর সুস্থ রাখার অন্যতম মহৌষধ নিয়মিত হাঁটা। গত এক মাসে আমাদের এসএসসি-২০০১ ও এইচএসসি-২০০৩ বাংলাদেশ কমিউনিটিতে এ ক্যাম্পেইনের ফলে আমরা ব্যাপক সারা পেয়েছি।’

সেমিনারে বক্তা ছিলেন এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থী চিকিৎসক গাউছুল আজম, মোস্তফা কামাল আরেফিন, নাছরিন আক্তার সিমু, আহমেদ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল, অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস রঞ্জন ঘোষ। আয়োজনের স্পনসর কার সিটির স্বত্বাধিকারী জুবায়ের রহমানসহ অনেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প