
মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেছে বেসরকারি সংগঠন মানসের প্রতিনিধি দল। গত সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে অনুষ্ঠিত এ সভায় ই-সিগারেট আমদানি ও উৎপাদন নিষিদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
সভায় প্রতিনিধি দল বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় বলেন, তিনি তামাক নিয়ন্ত্রণে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য উন্নয়নে বিদ্যমান রাষ্ট্রীয় আইনসমূহের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
সভায় মানস সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্রাটেজিসের কনসালটেন্ট (সিনিয়র সচিব- পিআরএল) মোঃ হামিদুর রহমান খান, মানস এর প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত এবং সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার আবু রায়হান।