ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

স্থানীয় সরকার উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে অভিনন্দন জানালো সাতক্ষীরাবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ সকাল

Link Copied!

গত বছরের ১১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী সাতক্ষীরায় সরেজমিন পরিদর্শনে সাতক্ষীরা জেলার রাস্তা এবং উন্নয়নের করুণ অবস্থা এবং দুর্দশা অবলোকন করে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

গত সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তারই ধারাবাহিকতায় ‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ১,৯৩০ কোটি টাকা অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

এই কাঙ্খিত প্রকল্পের অনুমোদন পাওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা বাসী। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান সাতক্ষীরার নাগরিক সমাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরাবাসীর অনেক দিনের প্রত্যাশা অবশেষে পূরণ হলো। ‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ একনেক সভায় অনুমোদন পাওয়ায় সাতক্ষীরা জেলাবাসী আজ গর্বিত ও আনন্দিত। সাতক্ষীরা জেলা সমিতি, জেলার সকল উপজেলা সমিতি, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম, ‘দরদি’ সংগঠন, সাতক্ষীরা ভিক্তিক নাগরিক অধিকার কমিটি এবং জেলা প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সফলতা। পাশাপাশি সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের অবহেলা ও অবকাঠামোগত দুর্দশার চিত্র তুলে ধরতে যেসব গণমাধ্যম, সংবাদকর্মী, তরুণ নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধি নিরলসভাবে কাজ করেছেন তাদের সকলকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

বিজ্ঞপ্তিতে আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করেন সাতক্ষীরাবাসী।

উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। অনুমোদিত ১২টি প্রকল্প হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যার মধ্যে রয়েছে “ মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্প এবং “সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্প।

Facebook Comments Box

আরও পড়ুন

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

হাতিয়ায় নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু

সাভারে বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ততার আহ্বান

আজ বৃষ্টি হবে যেসব এলাকায়, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, শীতের আগমনী বার্তা

টানা চতুর্থবার কমল স্বর্ণের দাম, ভরি কত?

বঙ্গোপসাগরে নিম্নচাপ, অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer