ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ধস, নিহত ৩০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৬, ১১:১২ সকাল

Link Copied!

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ৩০ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মামবেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত একটি স্বর্ণখনিতে এ ধসের ঘটনা ঘটে। ধসের পর অল্প কয়েকজন শ্রমিক জীবিত অবস্থায় বের হতে সক্ষম হন।

ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা ফ্লোরিয়ান গাগুয়েন্ড জানান, ভেতরে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। তবে ঠিক কতজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি।

নানা-মামবেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে জানান, দিনভর উদ্ধারকাজ চালিয়ে খনিটি থেকে ৩০ জন শ্রমিকের মরদেহ এবং বেশ কয়েকজনকে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এটা ছিল একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী বাহিনী পাঠানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ উদ্ধারকাজে সহযোগিতা করেছেন।’

ঘটনার পরের একটি ভিডিও ফুটেজে কাদামাখা কয়েকজনকে খাদ থেকে একটি মরদেহ টেনে বের করতে দেখা গেছে।

সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহায়তা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট আকারের স্বর্ণখনিতে ধস নতুন কোনো ঘটনা নয়। দেশটিতে শত শত ক্ষুদ্র স্বর্ণখনি রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে এসব খনিতে প্রায়ই ধসসহ নানা দুর্ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত