ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১০ বিকাল

Link Copied!

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হামের উপসর্গ ও নিশ্চিত হামসহ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। একই সময়ে নতুন করে ১১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে বিভিন্ন হাসপাতালে ১১২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া তরুণীর নাম সুমাইয়া (১৮)। তিনি মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন। মৃত ১৫৮ জনের মধ্যে ১৪৮ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী ছিলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৬৬ জনের মধ্যে ১৯১ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১৪১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৫ জনসহ অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে বাকি রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি