ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সিগারেটের লেবেল নিয়ে বিএটি-র বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা চলবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১০:৪৯ সকাল

Link Copied!

সিগারেটের লেবেলে বিভ্রান্তিকর দাবি দিয়ে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-এর বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত।

বুধবার ডেনভারভিত্তিক ১০ম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস ২-১ ভোটে রায় দিয়ে জানায়, বিএটি-র প্রধান মার্কিন সহযোগী প্রতিষ্ঠান রেনল্ডস আমেরিকান এবং এর সহযোগী প্রতিষ্ঠান আর.জে. রেনল্ডস টোব্যাকো ও সান্তা ফে ন্যাচারাল টোব্যাকোর বিরুদ্ধে ভোক্তারা সম্মিলিতভাবে মামলা চালাতে পারবেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ন্যাচারাল আমেরিকান স্পিরিট ব্র্যান্ডের সিগারেটের মোড়কে “১০০% সংযোজনমুক্ত”, “প্রাকৃতিক” এবং “জৈব” শব্দ ব্যবহার করে এমন ধারণা দেওয়া হয়েছে যে এগুলো অন্যান্য সিগারেটের তুলনায় নিরাপদ ও স্বাস্থ্যকর। যদিও প্যাকেটে সতর্কবার্তায় উল্লেখ ছিল, সংযোজনী না থাকা মানেই নিরাপদ সিগারেট নয়।

মামলাটি যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ভোক্তাদের পক্ষে করা হয়েছে। এছাড়া মেন্থলযুক্ত সিগারেটে মেন্থলকে সংযোজনী হিসেবে উল্লেখ করে আলাদা একটি ক্লাস-অ্যাকশন দাবিও আদালতে বহাল রাখা হয়েছে।

এর আগে ২০২৩ সালে নিউ মেক্সিকোর একটি জেলা আদালত “নিরাপদ সিগারেট” সংক্রান্ত ক্লাস-অ্যাকশন অনুমোদন দিতে অস্বীকৃতি জানালেও মেন্থল-সংক্রান্ত দাবি গ্রহণ করেছিল। তবে আপিল আদালত সেই সিদ্ধান্ত আংশিক বাতিল করে নিরাপদ সিগারেট-সংক্রান্ত দাবিও ক্লাস-অ্যাকশন হিসেবে এগিয়ে নেওয়ার পথ খুলে দিয়েছে।

সংখ্যাগরিষ্ঠ মতামতে সার্কিট জজ ভেরোনিকা রসম্যান বলেন, একজন যুক্তিসঙ্গত ভোক্তা লেবেলের ভাষা কীভাবে ব্যাখ্যা করবেন এবং তা বিভ্রান্তিকর ছিল কি না-এসব বিষয় বিচারিক পর্যায়ে প্রমাণের মাধ্যমে নির্ধারণ করতে হবে। তাই এই পর্যায়ে মামলাটি খারিজ করার সুযোগ নেই।

তবে সার্কিট জজ টিমোথি টিমকোভিচ ভিন্নমত দিয়ে বলেন, ক্ষতিপূরণের মডেলটি যথেষ্ট নয় এবং এটি এমন ভোক্তাদেরও অন্তর্ভুক্ত করতে পারে যারা কখনও লেবেল পড়েননি। তার মতে, এ ধরনের ক্লাস-অ্যাকশন মামলার সীমা নির্ধারণে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আরও স্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন।

রেনল্ডস আমেরিকান ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর একজন মুখপাত্র মামলাটি বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, ভোক্তাদের আইনজীবীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

 

Facebook Comments Box

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প