ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ

সাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৩, ৩:২৫ অপরাহ্ণ

Link Copied!

সাগরে আবারও সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২০ দশমিক ৭, রাজশাহীতে ১৮, রংপুরে ১৯ দশমিক ৬, ময়মনসিংহে ১৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ২০ দশমিক ৭, খুলনায় ১৯ দশমিক ৬ এবং বরিশালে ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ

দেশে অস্তিত্ব সংকটে হাতি, ৮ বছরে মৃত্যু ১৫১

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু