ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শীতের সকালে ঘুম থেকে ওঠার সহজ উপায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৪, ১২:০৭ বিকাল

Link Copied!

শীতের সকালে আড়মোড়া ভেঙে আর উঠতে মনে চায় না যেন। যতটুকু বেশি সময় কম্বলের মধ্যে থাকা যায়, ততটুকুই লাভ যেন। তবু ব্যস্ততার কারণে উঠে পড়তেই হয়। অনেক সময় শীতের তীব্রতার কারণে আমরাও আরামের ঘুমে তলিয়ে যাই। এমনকী অ্যালার্ম দেওয়া থাকলেও সেই অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাই অনেক সময়। এর ফলে দৈনন্দিন অনেক কাজ বাধাগ্রস্ত হয়। তাই শীতকালেও সঠিক সময়ে ঘুম থেকে ওঠা জরুরি।

দিন হলো কাজের জন্য আর রাতটা বিশ্রামের। তাই রাত জেগে না থেকে আগেভাগে ঘুমিয়ে যেতে হবে যাতে করে সকাল সকাল উঠে পড়তে পারেন। কারণ দিনের শুরুটা সুন্দর ও প্রশান্তিদায়ক হলে পুরো দিনটিই আপনার ভালো কাটবে। সেজন্য এই শীতে আলস্য ত্যাগ করে আপনাকে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। চলুন জেনে নেওয়া যাক শীতের সকালে ঘুম থেকে ওঠার সহজ উপায়-

১. সঠিক সময়ে ঘুম

আপনার শরীর যদি ক্লান্ত থাকে তবে চাইলেও ঘুম থেকে উঠতে পারবেন না। তাই ঘুমের সময়ের দিকে খেয়াল করা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। আবার নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুম দরকার। তাই আপনার কত ঘণ্টা ঘুম প্রয়োজন সেদিকে খেয়াল রাখুন। এই নিয়ম মেনে চলুন।

২. সন্ধ্যার পরে কফি নয়

এমনিতে কফি খাওয়া খারাপ অভ্যাস নয়। দিনে এককাপ কফি আপনি খেতেই পারেন। কিন্তু সন্ধ্যার পরে কফি এড়িয়ে চলুন। কারণ এতে ঘুম আসতে দেরি হতে পারে। আর দেরি করে ঘুমালে সকালে খুব স্বাভাবিকভাবেই আপনি উঠতে পারবেন না। এছাড়া স্মার্টফোন বা এ ধরনের গ্যাজেটও দূরে রাখুন ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে। এতে ঘুম আসা সহজ হবে।

৩. খাবারের দিকে খেয়াল করুন

ঘুমের ক্ষেত্রে কিন্তু খাবারের ভালো ভূমিকা থাকে। ভালো ঘুমের জন্য তাই আপনাকে স্বাস্থ্যকর ও উপকারী খাবার খেতে হবে। কিছু খাবার আছে যেগুলো ঘুমের জন্য সহায়ক। সেগুলো খেলে সময়মতো ঘুম চলে আসবে। এতে আবার সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারবেন। সবজি, ফল ও ওমেগা ৩ সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন।

৪. অ্যালার্ম কিছুটা দূরে রাখুন

অনেকে অ্যালার্ম সেট করে ঘুমান ঠিকই কিন্তু সেই অ্যালার্ম বেজে উঠলে ঘুমের ভেতরেই তা বন্ধ করে আবার ঘুমিয়ে যান। এই অভ্যাস থেকে বাঁচতে চাইলে অ্যালার্ম ঘড়ি বা স্মার্টফোন কিছুটা দূরে রাখুন। এতে বেজে উঠলেও আপনি তা সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারবেন না। ফলে আপনাকে উঠতেই হবে। এভাবে অভ্যাস করলে ঘুম থেকে ওঠা সহজ হবে।

৫. শরীরচর্চা করুন

স্বাস্থ্যকর জীবনযাপনের একটি অংশ হলো শরীরচর্চা। আপনার যদি অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা থাকে তবে নিয়মিত শরীরচর্চা করুন। কারণ এ ধরনের সমস্যা ঘুমে ব্যাঘ্যাত ঘটায়। এর ফলে সকালে ঘুম থেকে ওঠা কঠিন হয়ে পড়ে। তাই নিয়মিত শরীরচর্চার অভ্যাস করুন। এটি আপনাকে ভালো ঘুমে সহায়তা করবে, সেইসঙ্গে আরও অনেক উপকারিতা পাবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প