ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ,আহত ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ সকাল

Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন। আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান, দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীবাহী মিনি বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাস-ট্রাক সংঘর্ষে দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায়। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী , হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা