ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. লাইফস্টাইল

শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি রোধে প্রয়োজন সচেতনতা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুলাই ২০২৩, ৪:২২ বিকাল

Link Copied!

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টার এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং বিভিন্ন ধরনের ডিজিটাল আসক্তি এর লক্ষন ও প্রতিরোধের উপায় নিয়ে আজ মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন।

তিনি মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায়, শিক্ষার্থীদের বুলিং রোধ করে আন্তঃ সম্পর্ক বজায় রাখবে, ডিজিটাল আসক্তি কিভাবে প্রতিরোধ করা যাবে এবং স্কুল কর্তৃপক্ষ কিভাবে এ উদ্যোগ গ্রহন করে ছাত্রদের সহায়তা করতে পারে এ সম্পর্কে আলোচনা করেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল জহুরা বেগম তার উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে বেরিয়ে এসে পড়াশোনায় মনোযোগী না হলে ভবিষ্যত জীবনে নানা সমস্যার সম্মুক্ষিন হতে হবে।

পরে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এ সচেতনতা মূলক কার্যক্রমে বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কার্যক্রমটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলী।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাসমান সৌরশক্তিতে বদলে যেতে পারে ভারতের জ্বালানি খাত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

ফ্রান্সসহ ইউরোপে তীব্র গরমে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে ঢাকায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর সাদা এলইডি আলো?

বাংলাদেশের প্রতি ১০ শিশুর ৯ জনই জলবায়ু হুমকির মুখে: ইউনিসেফ

দেশে বাড়ছে এইচআইভি, ৪ বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

শুধু হজম নয়, অন্ত্রও মানুষের ‘দ্বিতীয় মস্তিষ্ক’

দেশে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু