ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শিক্ষার্থীদের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দিতে উপায় ও ইংলিশ কার্নিভালের চুক্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজ করা এবং শিক্ষাক্ষেত্রে ক্যাশলেস লেনদেনের প্রসারে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় ও এডটেক প্ল্যাটফর্ম ইংলিশ কার্নিভাল বাংলাদেশ।

সোমবার (২৬ অক্টোবর) উপায়ের প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই অংশীদারত্বের আওতায় ইংলিশ কার্নিভালের শিক্ষার্থী নিবন্ধনের জন্য পেমেন্ট গেটওয়ে চালু করা হবে। পাশাপাশি উপায়ের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাশব্যাক ও বিভিন্ন প্রচারমূলক সুবিধা দেওয়া হবে। ইংলিশ কার্নিভালের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের কমিশন ও প্রণোদনার অর্থ বিতরণেও কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

যৌথ প্রচার কার্যক্রমে উপায় ‘পেমেন্ট পার্টনার’ এবং ইংলিশ কার্নিভাল বাংলাদেশ ‘এডুকেশন পার্টনার’ হিসেবে কাজ করবে। এ ছাড়া বিভিন্ন যৌথ অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম, কুইজ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব কার্যক্রমে ইংরেজি ভাষার দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও আর্থিক সচেতনতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

বর্তমানে ইংলিশ কার্নিভাল বাংলাদেশের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজারের বেশি। দেশজুড়ে ৬৪টি জেলায় প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন ৩ হাজার ৫০০-এর বেশি ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এ ছাড়া ৫০০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।

এই বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে উপায়ের ডিজিটাল পেমেন্ট সুবিধা যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের লেনদেন আরও সহজ হবে এবং শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইংলিশ কার্নিভাল বাংলাদেশের ডিরেক্টর, বিজনেস অপারেশনস মো. হুমায়ুন কবির এবং ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন শিবলী কোরেশী উপস্থিত ছিলেন।

উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট বিজনেস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, হেড অব মার্কেটিং কাজী শাকিল মাহমুদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), স্ট্র্যাটেজি জহির উদ্দিন মাহমুদ, জেনারেল ম্যানেজার (জিএম), করপোরেট সেলস মো. মুরাদ হাসান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার, করপোরেট সেলস নাহনুজ আফরান করিম।

উপায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান। অন্যদিকে, ইংলিশ কার্নিভাল বাংলাদেশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প্রস্তুতি ও বিভিন্ন দক্ষতা উন্নয়নে কাজ করা একটি এডটেক প্ল্যাটফর্ম।

Facebook Comments Box

আরও পড়ুন

শিক্ষার্থীদের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দিতে উপায় ও ইংলিশ কার্নিভালের চুক্তি

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি

All Offices of Bangladesh Food Safety Authority Declared 100% Tobacco- and Smoke-Free

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা

বাংলাদেশে স্বাস্থ্যবীমার আওতায় নেই ৯৮.৪ শতাংশ মা ও শিশু

Child Health Insurance Coverage Remains Critically Low

জিরা ভেজানো পানি পানে মিলতে পারে যেসব উপকার

Mass Media Campaign for Front-Of-Package Warning Labels on Packaged Foods Launched

প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সতর্কবার্তা বিষয়ক প্রচারণা কর্মসূচির উদ্বোধন

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের