ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে কোর কমিটি গঠন, ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৫, ১২:০৩ বিকাল

Link Copied!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত ও আগুন লাগা প্রতিরোধে ১২ সদস্যের একটি কোর কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আগামী ৫ নভেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় জরুরি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফারুক-ই-আজম বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে আজ সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে এই সভা অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ১২ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আগামী ৫ নভেম্বরের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট দাখিল করবে। পরবর্তী পদক্ষেপ এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী নেওয়া হবে।”

উপদেষ্টা জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এই জরুরি সভা আহ্বান করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র