ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শব্দদূষণ বিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ এপ্রিল ২০২৫, ১১:২৯ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদফতরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমনবিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আটজন গাড়ি চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়, যেখানে এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পাঁচটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে নয়টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে ১২টি মামলায় ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা